ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লালমনিরহাটে সেতু থেকে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ নভেম্বর ২০২৪, ১১:৫৬ সকাল

Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর পড়ে ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের তেঁতুলতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ হোসেন জিহাদ বাবু উপজেলার হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে রংপুর থেকে বাড়ি ফিরছিলেন ফিরোজ হোসেন। কালভৈরব বাজারের তেঁতুলতলা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাড়িতে এক সপ্তাহ আগে আসেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এরশাদুল হক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো