ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় নারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ নভেম্বর ২০২৫, ৪:০০ বিকাল

Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধায় এক নারী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের পশ্চিম পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি হাতীবান্ধা থানার ওসি মাহমুদুর নবী নিশ্চিত করেছেন।

সকালে হাঁটতে বের হয়ে এ দুর্ঘটনার শিকার হন ওই নারী।

নিহত জমিরন বেগম (৫৫) সিঙ্গীমারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণির স্ত্রী।

স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি মাহমুদুর নবী বলেন, জমিরন বেগম নিয়মিত সকালে হাঁটতে বের হতেন এবং কানেও কিছুটা কম শুনতে পারতেন।

শনিবার সকালে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি হাতীবান্ধার দিকে যাচ্ছিল। ট্রেনের শব্দ শুনতে না পেয়ে জমিরন বেগম অসাবধানবশত রেললাইনে উঠে পড়েন। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি মাহমুদুর নবী বলেন, ‘নারীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র