ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লাকড়ি বোঝাই ট্রাক্টর চাপায় চটপটি বিক্রেতা নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জানুয়ারী ২০২৫, ৪:৫৪ বিকাল

Link Copied!

লক্ষ্মীপুরে লাকড়ি বোঝাই দ্রুত গতির ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক চটপটি বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের করইতলার অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চটপটি বিক্রেতার নাম মো. মিরাজ হোসেন (২০)। তিনি উপজেলার চরফলকনের কৃষক মো. আজাদ হোসেনের ছেলে।

কমলনগর থানা পুলিশ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আটক ট্রাক্টরটি জব্দ ও নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখে।

নিহত মিরাজের মামি ইয়াসমিন আক্তার জানান, মেঘনার ভাঙনে মিরাজের পৈতৃক ভিটা হারিয়ে যাওয়ার পর থেকে চরলরেন্স এলাকায় মামা-মামির সঙ্গে বসবাস করছে তারা। তার মামা অনেক দিন থেকে চটপটির ব্যাবসা করছেন। মিরাজ এখানে বসবাসের পর থেকে মামার ব্যবসায় সহযোগিতা করে আসছে। প্রতিদিনের মতো এদিনও সে চটপটির টুরকি নিয়ে বাসা থেকে বের হয়ে করইতলা বাজারের অদূরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে বসে বিক্রি করছিল। এসময় ইটভাটার একটি লাকড়ি বোঝাই দ্রুতগামী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মিরাজকে চাপা দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাছান মোস্তফা স্বপন মুঠোফোনে সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো