ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুলাই ২০২৫, ১০:১৬ সকাল

Link Copied!

লক্ষ্মীপুরে পিকআপ গাড়ির সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাকিব নামের এক যাত্রী নিহত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের জনকল্যাণ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তসলিম নামে আরেক যাত্রী আহত হন। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত রাকিব পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদুমিয়ার ছেলে এবং আহত তসলিম ৪ নম্বরওয়ার্ডের আতর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র অনুযায়ী, জনকল্যাণ সড়ক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা মজুচৌধুরীর হাট সড়কে ওঠে। এ সময় বাসটার্মিনাল থেকে ছেড়ে আসা মজুচৌধুরীর হাটমুখী একটি পিক-আপ গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে অটোরিকশার যাত্রী রাকিব ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয়রা তসলিম নামে আরেক যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পিকআপটি আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। পিক-আপ গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো