ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

রেমিট্যান্সের শীর্ষে সৌদি-সংযুক্ত আরব আমিরাত, ডিসেম্বরেই বিপুল অর্থ প্রবাহ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জানুয়ারী ২০২৬, ১১:৩২ সকাল

Link Copied!

গত ডিসেম্বর মাসে দেশে এসেছে ২২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বুধবার (৭ জানুয়ারি) এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন-৪৯ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৪৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার, এবং যুক্তরাজ্য থেকে এসেছে ৪০ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার।

মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে ৩২ কোটি ২৮ লাখ ২০ হাজার, ২৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার, ১৯ কোটি ৫৩ লাখ ১০ হাজার, ১৮ কোটি ৪ হাজার, ১৬ কোটি ৪৩ লাখ ৯০ হাজার, ১৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার এবং ১১ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার এসেছে।

ডিসেম্বর মাসে দেশে আসা ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল গত মার্চে-৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

রেমিট্যান্সের উৎস অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২১৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংক থেকে এসেছে ৬৮ লাখ ৭০ হাজার ডলার।

গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স।

Facebook Comments Box

আরও পড়ুন

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন