ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজস্থানে ভয়াবহ বাসে আগুন: ২০ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ অক্টোবর ২০২৫, ১১:৫০ সকাল

Link Copied!

ভারতের রাজস্থানে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জয়সলমীর থেকে যোধপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলমীর থেকে যোধপুরের উদ্দেশে রওনা হয়। মহাসড়কে পৌঁছালে বাসটির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। চালক দ্রুত বাসটি থামালেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে।

স্থানীয়রা এবং পথচারীরা ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় পতিত বাসটি মাত্র পাঁচ দিন আগে কেনা হয়েছিল।

এ ঘটনায় চারজন নারী ও দুই শিশুসহ ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন। অনেকের শরীর ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে জানা গেছে। আহতদের প্রথমে জয়সলমীরের জওহর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য যোধপুরে স্থানান্তর করা হয়।

জেলা প্রশাসন দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করে। জয়সলমীর জেলা কালেক্টর জানান, “বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় অনেক মরদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।” যোধপুর থেকে ডিএনএ ও ফরেনসিক দল এসে শনাক্তকরণে সহায়তা করছে।

দুর্ঘটনার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা গভীর রাতে জয়সলমীরে পৌঁছান এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি প্রতিটি নিহতের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র