ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৪, ১২:৪৫ বিকাল

Link Copied!

শ্রমিক দ্বন্দ্বের জেরে টানা ২৯ ঘণ্টা ধরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এমন অবস্থায় দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, গতকাল রাজশাহীর তিনজন চালককে চাঁপাইয়ে মারধর করা হয়েছে। তারদের মধ্যে হানিফ কেটিসি চালক সেলিম (৪০), ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন (৪৫) ও হানিফ পরিবহনের শামীম (৪৮) আহত হয়। তাদের আছে মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা গতকাল সোমবার সমস্যার সমাধানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিকদের সঙ্গে বসার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা সমস্যার সমাধানের লক্ষ্যে সাড়া দেয়নি। উল্টো আমাদের রাজশাহীর তিনজন বাস চালককে মারপিট করেছে চাঁপাই শ্রমিক ইউনিয়নের লোকজন।

রাজিব হোসেন নামের এক যাত্রী জানায়, বাস চলাচল বন্ধের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। বাসের ভাড়া থেকে তারা ২০ থেকে ৩০ টাকা বেশি ভাড়া নিচ্ছে। আবার গাড়ি পুরো ভর্তি না হওয়া পর্যন্ত গাড়ি ছাড়ছে না। বাসের চেয়ে বেশি সময় লাগছে।

আন্তঃনগর বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, ভেতরে টিকিটমাস্টার বসে আছেন। কিন্তু বাস চলাচল না করার কারণে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তাই বাস কাউন্টারে যাত্রীদের আনাগোনা কম। এছাড়া গোরহাঙ্গা রেলগেট চাপাই বাস কাউন্টারে টিকিটমাস্টার নেই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্রাং লরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, সমস্যা সমাধানের জন্য মিটিং করছি। এখন কোনো কথা বলা যাবে না।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো