ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১ নভেম্বর ২০২৪, ৬:৩৩ বিকাল

Link Copied!

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ভুটভুটির (ইঞ্জিন চালিত ভ্যান) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মো. পলাশ (২১) ও রানীনগর উপজেলার তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। এদের মধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক ও আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম। তারা ‍দুইজন সিএনজির যাত্রী ছিল।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, নওগাঁগামী সিএনজি অটোরিকশা মোহনপুর উপজেলার সইপাড়ায় পৌঁছলে একটি মাহেন্দ্রাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির যাত্রী পলাশের মাথায়, ডান হাত, মুখ, ডান পায়ে এবং আব্দুল কুদ্দুসের মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভুটভুটি চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো