ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৯ বিকাল

Link Copied!

রাজবাড়ীর পাংশায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আরজিনা খাতুন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরজিনা খাতুন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মৃত মোতালেব প্রামানিক স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরজিনা খাতুন প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলো। ঘটনার ওই নারী মাছপাড়ার দিক থেকে পাংশার দিকে আসছিলেন।এসময় কুষ্টিয়ার দিক থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী অজ্ঞাত ট্রাকটি ওই পথচারী নারীকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বাবুপাড়া ইউনিয়নের সামনে এক পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়েছে একটি ট্রাক। ঘটনা স্থলে পুলিশ গিয়ে দেখতে পায় ওই নারী মারা গেছে। খুব সকালের ঘটনা হওয়ায় কেউ ওই ট্রাকটির নাম্বার বলতে পারেনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো