
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৩ হাজার ৭০৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একইসঙ্গে ৬১০টি গাড়ি ডাম্পিং এবং ১৭৫টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এসব মামলা ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ডিএমপি।