ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রংপুরে গাড়িচাপায় রিকশাচালকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৪, ২:৪০ বিকাল

Link Copied!

রংপুরের তারাগঞ্জে গাড়িচাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (৩ নভেম্বর) বেলা ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বেলা ১১টার দিকে ইকরচালী বাজার থেকে বামনদীঘি বাসস্ট্যান্ডে রিকশা নিয়ে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী মোন্না পরিবহন রেজাউলের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে সড়ক ছিঁটকে পড়লে রেজাউলের মাথা ও পা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়। স্থানীয় জনতা ঘাতক বাসকে আটক করে পুলিশে দেন।

অন্যদিকে এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বামনদীঘি বাসস্ট্যান্ডে পিষ্ট হয়ে রেজাউল করিম নামের এক রিকশাচালক মারা গেছেন। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো