ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অক্টোবর ২০২৪, ৩:০০ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের হিউস্টেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার (২০ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাতে মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে সিবিএস নিউজ জানিয়েছে, নিহতরা সবাই ওই হেলিকপ্টারের আরোহী ছিল। একটি রেডিও টাওয়ারে হেলিকপ্টারটি ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে হয়।

হিউস্টন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত মালিকানাধীন আর৪৪ হেলিকপ্টারটি রাত ৮টার মাত্র কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয়। এলিংটন ফিল্ড থেকে উড্ডয়নের পর প্রায় ১৫ মাইল দূরে এটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি গন্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হিউস্টেনের পুলিশ প্রধান নোয়ে দিয়াজ জানান, দুর্ঘটনায় ওই রেডিও ট্রান্সমিশন টাওয়ারটি ধ্বংস হয়ে গেছে। তবে তাতে হেলিকপ্টারটি ধাক্কা লেগেছিল নাকি ক্যাবলে আটকে গিয়েছিল তা জানা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রবিবারের এই ঘটনার সময় নিচে কেউ ছিলেন না। তাই আর কেউ হতাহত হননি। এরই মধ্যে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টাওয়ারের তার এখনো পুড়ছে। পাশেই আবাসিক এলাকা। এখন পর্যন্ত সেখানে আগুন ছড়িয়ে পড়েনি।

হিউস্টেনের মেয়র জন হোয়াইটমির বলছেন, আগুন বড় আকার ধারণ করেনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো