ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ মার্চ ২০২৫, ১১:৪৪ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিনেসোটায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর সব আরোহী প্রাণ হারিয়েছেন। তবে বিমানটিতে ঠিক কতোজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একটি বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি।

শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, আইওয়া থেকে মিনেসোটাগামী একটি ছোট বিমান শহরতলির একটি বাড়িতে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উড্ডয়ন করে এবং পরে মিনেসোটার ব্রুকলিন পার্কের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা স্পষ্ট নয়। তবে ব্রুকলিন পার্ক ফায়ার সার্ভিসের প্রধান শন কনওয়ে বলেছেন, যাত্রীদের মধ্যে কেউ বেঁচে নেই। বাড়ির ভেতরে থাকা কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করছেন। দুর্ঘটনার কারণ এখনো অজানা। সংস্থাটি মিনেসোটার ঘটনাস্থলে যাচ্ছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর পর রোববার তদন্তকারীরা সেখানকার পরিস্থিতি নথিভুক্তকরণ এবং বিমানটির ধ্বংসাবশেষ পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করবেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি যে বাড়িতে বিধ্বস্ত হয়েছে তা আগুনে পুড়ে গেছে এবং স্থানীয় দমকল বিভাগের সদস্যরা সেই আগুন নেভানোর চেষ্টা করছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো