ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

যুক্তরাজ্যে ‘প্রবাসী কার্ড’ প্রতারণা চক্রের ফাঁদে না পড়তে সতর্ক করল হাইকমিশন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ

Link Copied!

যুক্তরাজ্যে ‘প্রবাসী কার্ড’সহ বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে একটি প্রতারণা চক্র বাংলাদেশি প্রবাসীদের লক্ষ্য করে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে সতর্ক করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে হাইকমিশনের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

হাইকমিশন জানায়, সম্প্রতি কিছু প্রতারক ব্যক্তি বাংলাদেশ সরকারের বা মিশনের কর্মকর্তা পরিচয়ে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছে। তারা ‘প্রবাসী কার্ড’সহ নানা সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে প্রতারকদের ব্যবহৃত দুটি ফোন নম্বরও শনাক্ত করা হয়েছে বলে জানায় হাইকমিশন। নম্বর দুটি হলো— +44 7878 709995 এবং +44 7418 352834। ইতোমধ্যে বিষয়টি যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, বাংলাদেশ হাইকমিশন বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ, সেবা বা কর্মসূচি গ্রহণ করা হলে তা শুধুমাত্র হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এ ধরনের ভুয়া প্রতিশ্রুতি বা যোগাযোগে বিভ্রান্ত না হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে হাইকমিশন আর্থিক লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ