ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যশোরে সারবোঝাই বিকল ট্রাকে ট্রেনের ধাক্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৩ বিকাল

Link Copied!

যশোরের অভয়নগরে রেল ক্রসিংয়ে সারবোঝাই একটি ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজ সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়বাড়ি নৌ-ঘাট থেকে সরকারি বিএডিসির ডিএপি সার বোঝাই করা ট্রাকটি রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। চালক ও হেলপার অনেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে ব্যর্থ হন।

কিছুক্ষণ পর খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিতে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি রেল লাইন থেকে ছিটকে পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রেন আসার আগে ট্রাকের চালক ও হেলপার নিরাপদ দূরত্বে সরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রাজু আহম্মেদ জানান, ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ট্রেনটি লাইনচ্যুত না হওয়ায় কিছু সময়ের মধ্যেই পরীক্ষা-নিরীক্ষা শেষে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে খুলনা থেকে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো