ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোংলায় পশুর চ্যানেলে ২ জাহাজের সংঘর্ষ, জেলে নিখোঁজ

প্রতিবেদক
Ibrahim Khalil
২ নভেম্বর ২০২৪, ৩:২২ বিকাল

Link Copied!

মোংলা বন্দরের পশুর চ্যানেলে বিদেশি বাণিজিক জাহাজের সঙ্গে কয়লাবাহী একটি লাইটার জাহাজের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টারে দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, মোংলা বন্দর শিল্প এলাকায় অবস্থিত ওমেরা জেটিতে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমটি এরা স্টার ১ হাজার ৯০০ মেট্রিক টন এলপিজি ডিসচার্জ করে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় যাওয়ার পথে পশুর চ্যানেলের জে-৮ রেড বয়ারের কাছাকাছি এলাকায় বিপরীত থেকে আসা কয়লাবাহী লাইটারেজ জাহাজ এম. ভি মিজানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমটি এরা স্টারের ক্ষতি না হলেও কয়লা বহনকারী লাইটারেজ জাহাজ এম.ভি মিজান এর সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

বিষয়টি বেতার যন্ত্রের মাধ্যমে জানতে পেরে মোংলা বন্দর কর্তৃপক্ষের মুরিং বোট এম এল মতি ও টাগ বোট এম টি শিবসা ঘটনাস্থলে গিয়ে লাইটার জাহাজটিকে উদ্ধার করে কাইনমারি চরে নিরাপদে নিয়ে এসে নোঙর করে। এম ভি মিজান লাইটারেজ জাহাজের ৭ জন ক্রু অক্ষত অবস্থায় রয়েছে। তবে বাণিজ্যিক জাহাজ ও লাইটারেজ জাহাজের সংঘর্ষের ফলে সৃষ্ট ঢেউ এর তোড়ে ঘটনাস্থলের অদূরে থাকা একটি কাঁকড়ার নৌকা থেকে নদীতে পড়ে একজন নিখোঁজ হয়েছেন।

নদীতে পড়ে নিখোঁজ হওয়া লোকমান হাওলাদার (১৮) খুলনা জেলার দাকোপ উপেজলার রূয়াটা এলাকার মৃত গণি হাওলাদারের ছেলে। নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্ট গার্ড দুইটি হাই স্পিড বোট নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো