ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মে ২০২৫, ১০:৩৪ সকাল

Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র মুনতাছির জামান (১২) ও কলেজ ছাত্র তারিক হোসেন (২৬) নিহত হয়েছেন। দুর্ঘটনা দুটিতে আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে গাংনী উপজেলার তেরাইল ও কামারখালি নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাছির জামান গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের ইসমাইল হোসেনে ছেলে ও ছাতিয়ান বাওট হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। এছাড়া নিহত তারিক হোসেন একই উপজেলার কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে ও কাজিপুর কলেজের শিক্ষার্থী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গাংনী উপজেলার কামারখালি গ্রামের ব্রিজের কাছে ইটবোঝিই লাটাহাম্বার ধাক্কায় নিহত হয়েছেন মাদরাসা ছাত্র মুনতাছির জামান। এ সময় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

অপরদিকে বেলা আড়াইটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তারিক হোসেন, সোহাগ হোসেন ও আমজাদ হোসেন নামের তিনজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বানী ইসরাইল জানান, তেরাইল ব্রিজের নিকট বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে এই তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে তাদের মধ্যে তারিক ও সোহাগের অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো