ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মেহেরপুরে উৎসাহ-উদ্দীপনায় পালিত আন্তর্জাতিক শ্রমিক দিবস

প্রতিবেদক
Ibrahim Khalil
১ মে ২০২৬, ১:১২ বিকাল

Link Copied!

মেহেরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে) সকাল সোয়া ৯টায় মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি পুরাতন বাসস্ট্যান্ড থেকে বের হয়ে ভূমি অফিস পাড়া প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহসান হাবিব সোনা। এতে শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কার্যকরী সভাপতি খন্দকার সাজু, যুগ্ম সম্পাদক এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিনসহ অন্যান্য নেতারা।

একই দিন সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসন-এর উদ্যোগে আরেকটি র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সীরাজুম মূনীর, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি আল আমিন বকুলসহ অন্যান্যরা।

এদিকে গাংনী উপজেলা-তেও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়। একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গাংনী বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে।

পরে আয়োজিত পথসভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এবং শ্রমিক নেতারা বক্তব্য দেন। এ সময় উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সভাপতি মনিরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বশির আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং মে দিবসের চেতনা বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত