ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৯, আহত ৬

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অক্টোবর ২০২৪, ১১:১৮ সকাল

Link Copied!

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর মধ্যঞ্চলীয় রাজ্য জাকাতেকাসে মহাসড়কে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার মেক্সিকোর জাকাতেকাসের একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী ওই বাসটিতে পেছন থেকে একটি ট্রাকটর ট্রেইলার ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে।

জেকাতেকাস গর্ভনর ডেভিড মনরিয়ার বলেন, প্রাথমিকভাবে ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে।পরবর্তীতে রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে মৃত্যুর প্রকৃত সংখ্যা জানানো হয়।অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে, ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া ট্রাক্টর ট্রেইলার ট্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। বাস দুর্ঘটনায় নিহত কয়েকজন ব্যক্তির লাশ খাত থেকে উদ্ধার করা হয়। স্থানীয় একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে উদ্ধারকর্মী, নিরাপত্তা বাহিনী এবং সেনা সদস্যরা উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো