ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মৃত মাকে দেখতে যাওয়ার পথে মৃত্যু হলো মেয়ে-ননদের

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৮ সকাল

Link Copied!

শেষবারের মতো মাকে দেখতে ভোর বেলায় স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলেন মেয়ে। সঙ্গে নিয়েছেন এক ননদকে। কিন্তু মৃত মায়ের মুখ দেখার আগেই নিজেই হলেন লাশ। সঙ্গে থাকা স্বামী প্রাণে বাঁচলেও প্রাণ প্রদীপ নিভে যায় ননদ রুনা আক্তারের।

রবিবার (১৩ অক্টোবর) সকালে বগুড়ার শেরপুরের ভবানীপুরে ঘটনাটি ঘটেছে। তবে নিহত দুজনে গাজীপুরে পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতরা হলেন- গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার এবং একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার।

জানা যায় এদিন মায়ের মৃত্যু সংবাদ শুনে স্বামী রাকিবুল স্ত্রী নূপুর ও চাচাতো বোন রুনাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন শ্বশুর বাড়িতে। কিন্তু ভবানীপুর এলাকার গ্যাস পাম্পের সামনে একটি ঘাতক ট্রাক কেড়ে নেয় তাদের প্রাণ।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, রাতে নূপুর আক্তারের মা মারা গেলে ভোরে মোটরসাইকেল নিয়ে নূপুর, রাকিবুল ইসলাম ও তার চাচাতো বোন রুনা আক্তার রওনা হন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকার নিচে গিয়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার নিহত হন।

এতে চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের পুলিশের নিকট হস্তান্তর করেন। ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো