ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মুন্সীগঞ্জে মাইক্রোবাসচাপায় নারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জানুয়ারী ২০২৫, ১১:২৪ সকাল

Link Copied!

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় মাইক্রোবাস চাপায় রুবিনা আক্তার নামের এক নারী নিহত হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বাউশিয়া আনোয়ার সিমেন্টে শিট কারখানার সামনে রাস্তা পারাপারে সময় এ দুর্ঘটনা ঘটে।

রুবিনা আক্তার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলীর রাধানগর গ্রামের বাসিন্দা। তিনি আনোয়ার সিমেন্ট শিট কারখানায় বাবুর্চি ছিলেন।

স্থানীয়রা জানান, কারখানার সামনে রাস্তা পার হচ্ছিলেন রুবিনা আক্তার। এ সময় হঠাৎ ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। পরে তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘নিহতের লাশ ও মাইক্রোবাসটি পুলিশ ফাঁড়িতে রয়েছে। মাইক্রোবাসটির চালকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো