ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মুন্সীগঞ্জে মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুলাই ২০২৫, ১:১৪ বিকাল

Link Copied!

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ভবেরচরের দড়িবাউশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন— মাহমুদুল হাসান (৩১) ও মেহেদী হাসান (৩০)। মাহমুদুল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং মেহেদী একই উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহত মাহমুদুল হাসান ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মতলবের মাজহারুল ইসলাম সোহান জানান, মতলব দক্ষিণ থেকে মোটরসাইকেলে চড়ে মাহমুদুল ও মেহেদী ঢাকা যাচ্ছিলেন। পথে ভবেরচর দড়ি বাউশিয়া এলাকায় পৌঁছালে তিশা পরিবহনের একটি বাস পেছন থেকে এসে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এর ফলে সড়কের ওপর ছিটকে পড়ে একজন সেখানেই নিহত হন। অপরজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, স্থানীয়দের সহযোগিতায় বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশ গজারিয়া থানায় একটি মামলা করেছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো