ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মিনি বাসের চাপায় অটোরিকশার চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মার্চ ২০২৫, ৩:৩৮ বিকাল

Link Copied!

গাজীপুরের নতুন বাজার এলাকায় দ্রুতগতির তাকওয়া পরিবহনের মিনি বাসের চাপায় অটোরিকশার চালক রিটন মিয়া (৩৫) নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অটোচালক রিটন মিয়া জয়দেবপুর থানার শিরিরচালা এলাকার দুলাল মিয়ার ছেলে। দুর্ঘটনায় কিছুক্ষণের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন। বলেন, রাত সাড়ে ৮টার দিকে চালক রিটন মিয়া তার অটোরিকশা মহাসড়কের পাশে রেখে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির তাকওয়া পরিবহন তাকে চাপা দিলে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়েছে। মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাকওয়া পরিবহনের চালক জনিকে আটকসহ মিনি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো