ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়া প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রত্যয়

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৪, ৪:১৫ বিকাল

Link Copied!

সম্প্রতি শেখ হাসিনার পদত্যাগ, পলায়ন ও তার সরকার পতনে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভে বিজয় উল্লাস করেছে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে ও মালয়েশিয়ার মারদেকা স্কয়ারে সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করে।

এর আগে, প্রবাসী বাংলাদেশিরা দেশে সংঘটিত ন্যক্কারজনক ছাত্র-জনতা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের পতাকা হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে।

গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের খবর আসলে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এই সময় প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে জড়িয়ে ধরে, একে অপরকে মিষ্টি খাওয়ায়ে বিজয় উল্লাস করতে দেখা যায়।

প্রবাসীরা বলেন, বিশ্বাস হচ্ছে না। কী যে শান্তি লাগছে, বোঝাতে পারব না। বিশ্বাস করতে আরো কিছু সময় লাগবে। তবে এবার দেশে দ্বিগুন পরিমাণ রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় ব্যক্ত করে প্রবাসীরা বলেন, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে বৈধ পথে টাকা বিদেশ থেকে দেশে রেমিটেন্স হিসেবে পাঠানো। তাদের প্রত্যেয়, পাঠাও রেমিট্যান্স, বাঁচাও দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক