ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়া থেকে ফেরত পাঠাল ৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসী

প্রতিবেদক
Ibrahim Khalil
২ মার্চ ২০২৬, ১১:৩৫ সকাল

Link Copied!

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সোমবার (২ মার্চ) জানিয়েছে, ২৪৫ জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি, ৮২ জন মিয়ানমার, ৬৮ জন ইন্দোনেশিয়ান, ২৬ জন পাকিস্তানি এবং ২৩ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এছাড়া নাইজেরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, নেপাল, সিরিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া ও কঙ্গোর নাগরিকও ফেরত পাঠানো হয়েছে।

ফেরত পাঠানো সব প্রবাসীকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ১ ও ২ এবং স্টুলাং লাউত ফেরি টার্মিনালের মাধ্যমে তাদের নিজ দেশে পৌঁছে দেওয়া হয়েছে। যাদের বৈধ পাসপোর্ট ছিল না, তাদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে অস্থায়ী ভ্রমণ নথি বা ‘ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করা হয়েছে।

প্রত্যাবর্তন সংক্রান্ত বিমান টিকিটের খরচ ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বহন করেছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রত্যাবর্তিত সকল ব্যক্তিকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। এর ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে তারা আর কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সাজা সম্পন্ন হওয়ার পরও অবৈধভাবে কোনো প্রবাসী দেশটিতে অবস্থান না করতে পারে, সেই লক্ষ্যেই নিয়মিতভাবে এই প্রত্যাবর্তন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো এই ধরনের প্রত্যাবর্তন কার্যক্রমের প্রধান কেন্দ্র।

প্রত্যাবর্তন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম, যেমন টিকিট ক্রয় ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়, পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপোতে স্থাপিত সেবা কাউন্টারে সম্পন্ন করা যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯