ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে ১ হাজার ১৩৬ বাংলাদেশিসহ ১৭ হাজার ৮৯৬ অভিবাসী আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অগাস্ট ২০২৫, ৪:০৭ বিকাল

Link Copied!

চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে ১৭ হাজার ৮৯৬ জন অনিবন্ধিত বিদেশি আটক রয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৩৬ জন বাংলাদেশি বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল।

মালয়েশিয়ার গণমাধ্যম স্টার অনলাইন জানিয়েছে, ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত ২০টি ডিটেনশন ক্যাম্পে এসব অভিবাসীকে রাখা হয়েছে। এর মধ্যে ১৮টি স্থায়ী ও দুটি অস্থায়ী ডিপো। এছাড়া বাইতুল মাহাব্বাহ পরিচালিত বিদেশি শিশুদের জন্য ছয়টি আটককেন্দ্র রয়েছে।

পাকাতান হারাপান দলের সংসদ সদস্য সাইরলিনা আবদুল রশিদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব আটককেন্দ্রের মোট ধারণক্ষমতা ২১ হাজার ৫৩০ জন। যেকোনো সময়ে এখানে ১৬ হাজার থেকে ১৮ হাজার জন আটক থাকে, যা গ্রেফতার ও মুক্তির ওপর নির্ভর করে।

বর্তমানে আটককৃতদের মধ্যে ৭৮ শতাংশ বা ১৩ হাজার ৯৯২ জন পুরুষ এবং ২২ শতাংশ বা ৩ হাজার ৯৭৪ জন নারী। জাতীয়তার ভিত্তিতে আটককৃতদের ৯০ দশমিক ৭ শতাংশই চারটি দেশের নাগরিক। এর মধ্যে মিয়ানমার শীর্ষে রয়েছে ৭ হাজার ৪৫৩ জন নিয়ে। এরপর ইন্দোনেশিয়ার ৩ হাজার ৮১৭ জন এবং বাংলাদেশের ১ হাজার ১৩৬ জন।

আটকদের গড় মেয়াদ শূন্য থেকে ৩ বছরের মধ্যে। ২০২৫ সালের ৬ জুলাই পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে কোনো ইউএনএইচসিআর কার্ডধারী নেই। তবে আটককৃতদের মধ্যে ৪ হাজার ৭১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত