ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় ৭৭ অবৈধ অভিবাসী আটক, ২৬ বাংলাদেশি অন্তর্ভুক্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ সকাল

Link Copied!

মালয়েশিয়ায় নেগেরি সেম্বিলানে বিশেষ অভিযানে ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ২৬ জন বাংলাদেশি রয়েছেন।

ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে অভিযান চালানো হয়। সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।

আটকদের মধ্যে রয়েছে বাংলাদেশি ২৬ জন পুরুষ, ভারতীয় ২৬ জন পুরুষ, পাকিস্তানি ১০ জন পুরুষ, থাইল্যান্ডের পাঁচজন পুরুষ ও একজন নারী, মিয়ানমারের তিনজন পুরুষ ও দুইজন নারী এবং ইন্দোনেশিয়ার তিনজন নারী ও একজন পুরুষ।

অভিযানের সময় নিলাইয়ে অবস্থিত একটি সাবান উৎপাদন কারখানায় সর্বাধিক ৫৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়। অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সব পথ বন্ধ থাকায় কেউ পালাতে পারেনি।

কেনিথ তান বলেন, জনসাধারণের অভিযোগ ও এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অপরাধ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতায় আসে।

আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জনসাধারণকে অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি তথ্য জানাতে আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন