ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশিসহ ১২১ অভিবাসী আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জানুয়ারী ২০২৫, ৫:০১ বিকাল

Link Copied!

মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৭৬ বাংলাদেশিসহ ১২১ জন বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পাহাড়ি পর্যটন এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুই দিন ধরে চলা যৌথ অভিযানে তাদের আটক করা হয়। স্থানীয় সময় শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার থেকে ক্যামেরন হাইল্যান্ডসে শুরু হওয়া দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ১২১ জন বিদেশিকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমারি, ৪ জন পাকিস্তানি, ২ জন করে ভারতীয় ও নেপালি এবং একজন ভিয়েতনামি রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছে।

ক্যামেরন হাইল্যান্ডস জেলা পুলিশের প্রধান, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আজরি রামলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পাহাড়ি পর্যটন ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় এ জেলায় সেসব অপরাধীদের নির্মুল করতে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগ, রাজ্য প্রয়োগ বিভাগ, ক্যামেরন হাইল্যান্ডস জেলা কাউন্সিল, ক্যামেরন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দফতরের ১৪৩ জন কর্মকর্তা অংশ নেন।

অভিযানে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং ২ হাজার ৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১২১ জন বিদেশিকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

দিনাজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

বাংলাদেশে চাল-ডাল-সার রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৮তম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি