ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় ভূমিধসে ২ বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ বিকাল

Link Copied!

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে নির্মাণাধীন এলাকায় ড্রেন খনন করতে গিয়ে ভূমিধসে চাপা পড়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ওয়ান ইসমাইল।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইসমাইল জানান, খবর পেয়ে দ্রুত বুকিত জেলুটং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) কর্মকর্তা ও সদস্যদের একটি দল ছুটে গিয়ে ৩০ ও ২৫ বছর বয়সি বাংলাদেশি দুজন শ্রমিককে উদ্ধার করে। তবে তাদের নাম জানা যায়নি।

ইসমাইল আরও জানান, ড্রেন নির্মাণের কাজ করার সময় ধ্বংসস্তূপ ও কংক্রিটের কালভার্ট ইউ বক্সে চাপা পড়ে প্রায় ০.৩ মিটার গভীর ভূমিধস ও কংক্রিটের নিচে চাপা পড়েন তারা। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজনের মরদেহ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক