ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্কতা

প্রতিবেদক
Ibrahim Khalil
১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩০ সকাল

Link Copied!

মালয়েশিয়ায় বাংলাদেশি নারী কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্ক করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দেশটির বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই।

হাইকমিশন জেনেছে যে, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র দেশের নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ম-বহির্ভূতভাবে মালয়েশিয়ায় ভ্রমণ ভিসা বা অন্যান্য ভিসায় নিয়ে গিয়ে প্রতারিত করছে।

এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক বা মানসিক ক্ষতির সম্ভাবনার কথা জানিয়ে হাইকমিশন বলেছে, এতে করে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবেরও সৃষ্টি হতে পারে।

মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না আসার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস