ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে বাংলাদেশিসহ ৩২ প্রবাসী আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ অক্টোবর ২০২৫, ১২:২১ বিকাল

Link Copied!

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এক সপ্তাহের ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, অভিযানে মোট ৯৬ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩২ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে— বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র না থাকা, অস্থায়ী কাজের অনুমতি অপব্যবহার, বৈধ অনুমতি ছাড়া কাজ করা, মেয়াদোত্তীর্ণ অবস্থায় মালয়েশিয়ায় অবস্থান।

আটকদের মধ্যে বাংলাদেশি নাগরিক ৫ জন। এছাড়া ভারতীয় ৫, পাকিস্তানি ১, মিয়ানমারের ১ নারী ও ৪ পুরুষ, ইন্দোনেশিয়ার ৮ পুরুষ ও ৮ নারী রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫২ বছরের মধ্যে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারীদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত