ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের দায়ে ৩৬ বাংলাদেশি আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ অগাস্ট ২০২৫, ৪:১৬ বিকাল

Link Copied!

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম শিল্প এলাকায় বিশেষ অভিযানে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশনের মহাপরিচালক জাকারিয়া সাবান বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর গত মঙ্গলবার (২৬ আগস্ট) ওই শিল্প এলাকায় অবস্থিত একটি পুনর্ব্যবহারযোগ্য কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানকালে মোট ৫৩ জনের নথি যাচাই করা হয়। এর মধ্যে ৩৫ থেকে ৫০ বছর বয়সী ৩৬ জন বাংলাদেশির বৈধ ভ্রমণ নথি ছিল না। কেউ ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিলেন, আবার কেউ ভিসার শর্ত ভঙ্গ করেছেন বলে জানান মহাপরিচালক।

আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। এ বিষয়ে জাকারিয়া সাবান বলেন, “অবৈধভাবে অবস্থানকারী, ভিজিট পাসের অপব্যবহারকারী এবং তাদের নিয়োগকারী বা সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন আইন প্রয়োগে কোনো ধরনের আপস করা হবে না।”

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত