ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালদ্বীপে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৩৯ অভিবাসী আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ নভেম্বর ২০২৪, ১:১৪ বিকাল

Link Copied!

মালদ্বীপের রাজধানী মালের মাছ বাজার এলাকায় নোঙর করা নৌকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে এক্স পোস্টের মাধ্যমে দেশটির অভিবাসন নিয়ন্ত্রক মোহাম্মদ শামান ওয়াহিদ এই তথ্যটি নিশ্চিত করেন।

জানা যায়, আগে থেকে কিছু নোঙর করা থাকলেও সন্ধ্যার দিকে ছোট-বড় অসংখ্য নৌকা রাজধানী মালের ঘাটে ভিড়ছে। মালদ্বীপের বিভিন্ন দ্বীপকূল থেকে মাছ শিকার করে নিয়ে এসেছেন স্থানীয়দের পাশাপাশি কর্মরত প্রবাসীরাও। এতে ঘাটপাড়ের অস্থায়ী এই মাছ বাজারে ভিড় জমিয়েছেন অসংখ্য ক্রেতা। এত ভিড়ের মাঝেই চারিদিক থেকে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেন দেশটির অভিবাসন বিভাগ।

অভিবাসন নিয়ন্ত্রক মোহাম্মদ শামান ওয়াহিদ জানান, অভিবাসীদের দ্বারা নিয়ন্ত্রিত ওই অঞ্চলে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা নিয়ে স্থানীয় জনসাধারণের উদ্বেগের কারণে সোমবার সন্ধ্যায় বিশেষ টাস্কফোর্স দ্বারা অভিযান চালানো হয়েছিল। এ সময় ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ১০ হাজারের বেশি অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামী বছরের এপ্রিলের মধ্যে সব অবৈধ অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শেষ করার আশা করেন তিনি।

বর্তমান সরকার ক্ষমতায় আশার পর থেকে ‘অপারেশন কুরাঙ্গি’ নামের এই বিশেষ অভিযানে, এই পর্যন্ত মালদ্বীপ থেকে ফেরত পাঠিয়েছেন পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে। যার বেশিরভাগই ছিলেন বাংলাদেশি।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক