ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাদারীপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্র যাত্রী নিহত, আহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ অক্টোবর ২০২৫, ৪:৫৪ বিকাল

Link Copied!

মাদারীপুর সদর উপজেলার ইটেরপুল এলাকায় বাসের ধাক্কায় মাহিন্দ্র যাত্রী ও চা দোকানি শাহ আলম মাতুব্বর (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন মাহিন্দ্র যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহ আলম মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের বাসিন্দা এবং মাদারীপুর আদালত চত্বর এলাকায় চা বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈরের আমগ্রামে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মাহিন্দ্র যোগে শহরের ইটেরপুল এলাকায় আসছিলেন ছয় যাত্রী। মাহিন্দ্র থেকে নামার সময় দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে পাঁচজন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল ভর্তি করা হয়। পরে শাহ আলম মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র