ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতের বিমান

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ মে ২০২৫, ১১:২৮ সকাল

Link Copied!

কাশ্মীর যাওয়ার পথে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে। ফ্লাইট নম্বর ৬ই ২১৪২ বিমানটি বুধবার (২১ মে) দেশটির রাজধানী দিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগরে যাচ্ছিল। তখনই হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ের মধ্যে পড়ে যায় এটি। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বিমানটির সামনের অংশ (নাক) ধসে গেছে। খবর হিন্দুস্থান টাইমসের।

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

পরবর্তীতে এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, পাইলট ও ক্রুরা সাধারণ প্রটোকল অনুসরণ করেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

এরপর আতঙ্কিত যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয় বলেও জানিয়েছে তারা। বিমানটি আপাতত গ্রাউন্ডে রাখা হয়েছে। এটি পরীক্ষা-নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণ শেষে আবারও আকাশে উড়বে।

ওয়াইস মাকবুল নামে এক যাত্রী মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, আমি বিমানটিতে করে কাশ্মীরে আমার বাড়ি যাচ্ছিলাম। এটি ছিল সাক্ষাৎ মৃত্যুর অভিজ্ঞতা।

বিমানের নাক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় সবার মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং মানুষ ভয়ে চিৎকার করছিল। সবাই ভয় পেয়ে যায়।

এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভেতর আতঙ্কগ্রস্ত যাত্রীরা চিৎকার করছেন। এ সময় অনেকে সৃষ্টিকর্তার নাম জোরে জোরে উচ্চারণ করছিলেন। যিনি ভিডিও করেছেন তার চেহারাতেও আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো