ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুন ২০২৫, ২:২৮ বিকাল

Link Copied!

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) রাত সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। রোববার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ২২ বছর। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তেজগাঁও থানা পুলিশ জানায়, কোন গাড়িতে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। মোটরসাইকেলটি জাহাঙ্গীর গেটের দিকে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে পালিয়ে গেছেন চালক।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি হাইস মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তাদের একজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে, অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্ট শনাক্ত করে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো