ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মহাখালী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৪, ১০:৫১ সকাল

Link Copied!

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী জহিরুল ইসলাম জানান, গতরাতে মহাখালী ফ্লাইওভারের ওপরে ওই ব্যক্তিকে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি ধারণা করছি, কোনো গাড়ির চাপায় পড়ে এই ঘটনাটি ঘটতে পারে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান সে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে মহাখালী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দিয়েছি। তারা প্রযুক্তি সহায়তায় পরিচয় শনাক্ত করবেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো