ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ময়মনসিংহে বাস-সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুন ২০২৫, ৪:৫৬ বিকাল

Link Copied!

ময়মনসিংহের তারাকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২২ জুন) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের বাগুন্দা এলাকায় একটি বাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থেকে ঢাকাগামী জি কে পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন, যাঁরা সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ দুর্ঘটনার কারণে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, “ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস, সিএনজি ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো