ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ভবনে নিয়ন্ত্রণ কক্ষ চালু

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মার্চ ২০২৬, ২:৩১ বিকাল

Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) থেকে রাজধানীর ইস্কাটন-এ অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি কার্যকর থাকবে। তিনটি শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

নিয়ন্ত্রণ কক্ষটি লিফট-৭-এ অবস্থিত প্রবাসী কল সেন্টার–এ স্থাপন করা হয়েছে। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক। ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। এছাড়া নির্ধারিত ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তা ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।

সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত