ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মদনে সিএনজি-হ্যান্ডট্রলি সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অক্টোবর ২০২৪, ৪:৪২ বিকাল

Link Copied!

নেত্রকোনার মদনে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে হ্যান্ডট্রলির সংঘর্ষে হাফিজুর রহমান (৫৫) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির ড্রাইভারসহ চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে আহত তিন জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে মদন-কেন্দুয়া সড়কের বৈশ্যবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত হাফিজুর হমান কেন্দুয়া উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত খোদে নেওয়াজের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে একটি সিএনজি যাত্রী নিয়ে কেন্দুয়া থেকে মদনের দিকে আসতে থাকে। অপরদিকে মদন থেকে মাল বোঝাই শ্যালো মেশিনচালিত একটি হ্যান্ডট্রলি মদন থেকে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে বৈশ্যবাড়ি নামক স্থানে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী হাফিজুর রহমান মারা যান। আহত হয় সিএনজি ড্রাইভার তামিম (৩০), যাত্রী রহিমা আক্তার (৫০), লাকি আক্তার (৩০) ও মিনতী (১৩)। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত সিএনজি ড্রাইভার তামিম, যাত্রী রহিমা আক্তার ও লাকি আক্তারের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো