ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মতিঝিল ছাড়িয়ে এবার কমলাপুর পর্যন্ত মেট্রোরেল, ব্যয় কমল ১৮৬ কোটি টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৫, ১:৩৫ বিকাল

Link Copied!

ঢাকাবাসীর স্বস্তির বাহন মেট্রোরেল এবার মতিঝিল পেরিয়ে পৌঁছাতে যাচ্ছে কমলাপুর পর্যন্ত। প্রায় ১.১৬ কিলোমিটার বর্ধিত এই অংশে ট্রেন চলাচল শুরু হতে সময় লাগবে আরও দেড় বছর। তবে এরই মধ্যে এসেছে বড় একটি সুখবর—মেট্রোরেল সম্প্রসারণ প্রকল্পের ব্যয় কমে গেছে ১৮৬ কোটি টাকা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত উড়ালপথ ও স্টেশন নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রেললাইন, বৈদ্যুতিক সংযোগ ও সংকেতব্যবস্থা স্থাপনসহ অন্যান্য কাজ শেষ হলে মেট্রোরেল চালু হবে নতুন এই অংশে।

এ প্রকল্পের শুরুতে বরাদ্দ রাখা হয়েছিল ২৭৪ কোটি টাকা, কিন্তু পরে তা বেড়ে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানের মারুবিনি করপোরেশন ও ভারতের লারসন অ্যান্ড টুবরো প্রথমে ৬৫১ কোটি টাকার দর প্রস্তাব করে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ দর–কষাকষির মাধ্যমে ঠিকাদারি খরচ কমিয়ে আনা হয় ৪৬৫ কোটি টাকায়, যা বর্তমানে সরকারের পর্যালোচনায় রয়েছে।

ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ, যিনি আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী, বলেন— “কমলাপুর পর্যন্ত দ্রুত মেট্রোরেল চালু করাও আমাদের লক্ষ্য, আবার কম খরচে কাজটি শেষ করাটাও সমান গুরুত্বপূর্ণ। দরপত্র নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই হবে।”

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার পথে মেট্রোরেল চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২২ সালে, আর উড়ালপথ ও স্টেশন নির্মাণের কাজ শুরু হয় ২০২৩ সালে।

চুক্তি অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে, তবে ধীরগতির কারণে তা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ অংশ চালু হলে রেলস্টেশন কেন্দ্রিক যাতায়াতে বড় ধরনের পরিবর্তন আসবে এবং নগরবাসীর জন্য যোগাযোগব্যবস্থা আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো