ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ভিসা পরিবর্তনের সুযোগ কাজে লাগাচ্ছেন কুয়েত প্রবাসীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৪, ১১:১১ সকাল

Link Copied!

কুয়েত প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের ভিসা পরিবর্তনের সুযোগ শেষ হতে যাচ্ছে ১২ সেপ্টেম্বর। এরপর আর ব্যক্তি মালিকানাধীন খাদেম ফ্রি ভিসায় কুয়েতে থাকা প্রবাসীরা অন্য কাজে যোগ দিতে পারবেন না। সম্প্রতি কুয়েত সরকার ২০ নম্বর খাদেম ভিসাধারীদের ওপর থেকে কাজের সীমাবদ্ধতা তুলে নেয়। প্রবাসীদের ১৮ নম্বর শোন ভিসা দেয়ার ঘোষণা দেয়া হয়। ১৪ জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ হচ্ছে ১২ সেপ্টেম্বর।

কিছু শর্ত মেনে এই সময়ের মধ্যে কুয়েতের স্থানীয়দের বাসা বাড়িতে কর্মরত কেয়ারটেকার, ড্রাইভারসহ যেকোন গৃহকর্মী ব্যক্তি মালিকানায় ২০ নম্বর আকামাধারী প্রবাসী শ্রমিক এই সুযোগটি কাজে লাগাচ্ছেন।

অনেকে এরই মধ্যে অদক্ষ থেকে হয়ে উঠেছেন দক্ষ। তবে কুয়েত সরকারের বেঁধে দেয়া সময়ের পর আর খাদেম ভিসা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা। তাই অনেকেই শেষ মুহূর্তে পরিবর্তন করছেন ভিসা।

এতদিন খাদেম ফ্রি নামক ভিসা নিয়ে কুয়েতে এসে মানবেতর জীবন যাপন করতেন অনেক প্রবাসী। অনেকে আবার আইনের চোখ ফাঁকি দিয়েই দিনের পর দিন কাজ করছেন বিভিন্ন খাতে।

বর্তমান মালিকের কাছে আকামা এক বছর পূর্ণ হওয়া প্রবাসীরাই শর্ত সাপেক্ষে খাদেম থেকে শোন আকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। ফলে বিভিন্ন কাজে দক্ষ অনেক প্রবাসীর নিজ পছন্দমতো প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক