ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ সকাল

Link Copied!

বাংলাদেশিদের ওপর সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে-সম্প্রতি এমন বিভ্রান্তিকর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস।

সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এ ধরনের কোনো ঘোষণা তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ‘বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে উৎস হিসেবে দেখানো হয়েছে uaevisaonline.com নামের একটি তথাকথিত ভিসা প্রসেসিং সেন্টারের প্রকাশিত আর্টিকেল।

দূতাবাস জানায়, ওই ওয়েবসাইটের দেওয়া তথ্য বিভ্রান্তিকর ও ভুয়া। বিশ্লেষণে দেখা গেছে-সাইটটির নিবন্ধনকারীর ঠিকানা যুক্তরাজ্যের, কারিগরি যোগাযোগের ঠিকানা যুক্তরাষ্ট্রের, আর ওয়েবসাইটে দেওয়া কোম্পানির ফোন নম্বর ভারতের। যদিও ‘হেড অফিস’ হিসেবে দুবাইয়ের একটি ঠিকানা দেওয়া আছে, দূতাবাস নিশ্চিত করেছে সেখানে এমন কোনো ভবন বা বাসা নম্বর নেই।

এছাড়া বিভিন্ন কাস্টমার রিভিউতে দেখা গেছে, প্রতিষ্ঠানটির কার্যক্রমের মাধ্যমে বহু মানুষ অর্থনৈতিকভাবে প্রতারিত হয়েছেন।

দূতাবাস সকল বাংলাদেশিকে সতর্ক থেকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের ওপর ভরসা না করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সংবাদ প্রচার ও শেয়ার করার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত