ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ভিসা নিয়ে কঠোর বার্তা দিলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রতিবেদক
Ibrahim Khalil
১ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৪ বিকাল

Link Copied!

ভিসা জালিয়াতিতে যুক্ত থাকলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেয়া হয়।

মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

সংস্থাটি আরও জানায়, একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না।

দূতাবাস জানায়, যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

এর আগে মার্কিন দূতাবাস জানিয়েছে, আপনার বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে, তা আপনাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ থেকে বিরত রাখতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।

সংস্থাটি জানায়, কনস্যুলার অফিসাররা আপনার অপরাধ সংক্রান্ত রেকর্ড দেখতে পারেন এবং আগের যেকোনো লঙ্ঘন বা গ্রেফতারের তথ্য তারা জানতে পারবেন। ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন—মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত