ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়-সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ মার্চ ২০২৬, ৩:২২ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেই দেশটিতে প্রবেশ নিশ্চিত নয় বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। প্রবেশের চূড়ান্ত অনুমতি এবং অবস্থানের মেয়াদ নির্ধারণের পূর্ণ ক্ষমতা কেবল প্রবেশস্থলের (পোর্ট অব এন্ট্রি) ইমিগ্রেশন কর্মকর্তার হাতে থাকে বলে জানিয়েছে তারা।

শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, ইউএস ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্রে প্রবেশের শতভাগ নিশ্চয়তা নয়। একজন ভ্রমণকারীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না এবং কতদিন অবস্থান করতে পারবেন—তা নির্ধারণ করেন সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তা।

দূতাবাস আরও জানায়, ভিসা থাকা সত্ত্বেও ইমিগ্রেশন কর্মকর্তা প্রয়োজন মনে করলে কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে পারেন।

ভিসাধারীদের সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করে অন্য কাজে জড়িত হওয়া গুরুতর অপরাধ। যেমন—টুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা। এ ধরনের লঙ্ঘনের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে, ভিসা সঠিকভাবে ব্যবহার করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান ও নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসার ওপরই ভবিষ্যতে ভিসা পাওয়া বা পুনরায় ভ্রমণের সুযোগ নির্ভর করে।

সম্প্রতি ভিসা জালিয়াতি ও অতিরিক্ত সময় অবস্থানের ঘটনা বাড়ায় সচেতনতা বাড়াতে দূতাবাস নিয়মিত এ ধরনের সতর্কবার্তা দিচ্ছে বলে জানা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯