ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ভিসা জটিলতায় তেরেঙ্গানুতে ৪২ বাংলাদেশি ধরা পড়ল

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ সকাল

Link Copied!

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে পৃথক দুই অভিযানে বাংলাদেশিসহ মোট ৫৬ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রাজ্যের পাঁচটি জেলায় পরিচালিত এসব অভিযানে অধিকাংশইনির্মাণ শ্রমিক বলে জানা গেছে।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানান, প্রথম অভিযানে কুয়ালানেরুস, কুয়ালাতেরেঙ্গানু ও সেতিউ জেলার সাতটি নির্মাণসাইটে তল্লাশি চালানো হয়। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চলে। মোট ৯২ জন অভিবাসীর বৈধতা যাচাই করা হয়, যার মধ্যে ৪২ জন বাংলাদেশির ভিসা ও নথিতে বিভিন্ন অনিয়ম পাওয়া যায় এবং তাদের গ্রেফতার করা হয়।

ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

২৭ জন পারমিট বা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে

১৩ জন বৈধ ভ্রমণ নথি না থাকায়

২ জন অনুমোদিত সময়ের বেশি অবস্থান করায় গ্রেফতার হয়

তাদেরকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

পৃথক আরেক অভিযানে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার ১০টি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আরও ১৪ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পাঁচজন করে, থাইল্যান্ডের তিনজন এবং মিয়ানমারের একজন রয়েছেন। গ্রেফতারদের বয়স ২৩ থেকে ৪৯ বছর।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

বিশেষ চাহিদাসম্পন্নদের মেট্রোরেলে অর্ধেক ভাড়া

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ