ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ভিজিটর ভিসা ব্যবহারে সতর্কবার্তা যুক্তরাষ্ট্র দূতাবাসের

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ এপ্রিল ২০২৬, ৪:১১ বিকাল

Link Copied!

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস ভিজিটর ভিসা ব্যবহার নিয়ে সতর্কবার্তা দিয়েছে।

সোমবার (৫ এপ্রিল) সকালে দূতাবাসের এক বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রে বি১ বা বি২ ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

দূতাবাস আরও জানায়, অল্প সময়ের জন্য হলেও ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।

এছাড়া, ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কেও সতর্ক করে বলা হয়, কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন যে আবেদনকারী ভিসার শর্ত মানার ইচ্ছা পোষণ করেন না, তাহলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আবেদনকারীর ব্যক্তিগত দায়িত্ব।

ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ হারানোর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯