ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভালুকায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ নভেম্বর ২০২৫, ১২:২০ বিকাল

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় সরকার পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকার স্বপ্ন বিলাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলিদা কান্দা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মজিবুর রহমান (৬০) এবং তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। পথিমধ্যে পেছন থেকে আসা সরকার পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২