ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভারতে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ ফেব্রুয়ারী ২০২৫, ২:০৯ বিকাল

Link Copied!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেছে। ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে প্রযুক্তিগত সমস্যার কারণে মহারাষ্ট্রের নাগপুরে এটি অবতরণ করে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টা ৫৩ মিনিটে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে উদ্দেশ্য রওয়ানা দেয়। আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটে মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন। নাগপুর এয়ারপোর্টে যাত্রীদের সব ধরণের সাপোর্ট দেওয়া হচ্ছে।

তাছাড়া, ইতোমধ্যে আজ সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ১২টা ৩৯ মিনিটে পৌঁছে গেছে। নাগপুর থেকে অপেক্ষমান যাত্রীদের নিয়ে এই ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।’

তিনি বলেন, যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো