ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ভারতীয় ভিসা সহজ করতে কূটনৈতিক তৎপরতা জোরদার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ এপ্রিল ২০২৬, ৪:৩৩ বিকাল

Link Copied!

ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজতর করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বর্তমান সরকার। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, প্রতিবেশী ভারত-এর সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তি আরও সহজ করার উদ্যোগ ইতোমধ্যে কার্যকর পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ-এ কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবাল-এর লিখিত প্রশ্নের জবাবে সরকারের এই অবস্থান তুলে ধরেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ওপর প্রতিষ্ঠিত। এই সম্পর্কের ভিত্তি অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ এবং দুই দেশের জনগণের মধ্যকার সুদৃঢ় বন্ধন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হচ্ছে।

ভিসা জটিলতা নিরসনের বিষয়ে মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি বলেন, এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়েছে। এই আলোচনার ফলেই ভিসা প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন শিগগিরই দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯